শুক্রবার আসতে পারে ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব

বিদেশে এখন
0

ইরানের পক্ষ থেকে একটি সংশোধিত শান্তি প্রস্তাব আগামীকাল (শুক্রবার, ১ মে) এর মধ্যে আসতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে তেহরানের দেয়া একটি লিখিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ওই প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক মজুতের বিষয়টি এড়িয়ে গিয়ে কেবল হরমুজ প্রণালির জাহাজ চলাচল সংক্রান্ত সংকট সমাধানের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প প্রশাসন মনে করছে, পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করার জন্য তাদের ওপর নৌ-অবরোধ দীর্ঘায়িত করাই এখন পর্যন্ত ‘সেরা বিকল্প’। ওয়াশিংটন শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো শান্তি চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ইরান এই শর্তটি আপাতত আলোচনার বাইরে রাখতে চাইছে।

আরও পড়ুন:

শুক্রবার তেহরানের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব আসে কি না, সেদিকেই এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল। যদি প্রস্তাবটি ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ করতে না পারে, তবে সমুদ্রপথে এই অচলাবস্থা ও উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এএম