ভারী বৃষ্টিতে বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

ধসে যাওয়া  হাসপাতালের দেয়াল
বিদেশে এখন
0

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে বুধবার ভারী বৃষ্টিতে একটি হাসপাতালের দেয়াল ধসে দুই শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। এতে শহরজুড়ে দেখা দেয় জলাবদ্ধতা।

গেল বুধবার টানা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বেঙ্গালুরুর রাস্তাঘাট। এ সময় শহরের বোউরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতাল চত্বরের ৮-ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু, হকারসহ কেরালার দুজন বাসিন্দা। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবকুমার জানান, আহতদের বিনামূল্যের চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়া, নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন তিনি। দেয়াল ধসের ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইএ