আনোয়ার গারগাশ বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর ওপর তেহরান যে বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসন চালিয়েছে, এরপর নৌপথের নিরাপত্তা বা জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়ে ইরানের কোনো একতরফা ব্যবস্থার ওপর আস্থা রাখা যায় না।’
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথটি ইরানের অবরোধের মুখে প্রায় বন্ধ হয়ে আছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এর পরিপ্রেক্ষিতেই আমিরাতের পক্ষ থেকে এমন কঠোর মন্তব্য এলো।





