যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘আবারও শুরু হতে পারে’; সতর্ক অবস্থানে ইরান

তেহরানের রাস্তায় এক নারী মুজতবা খামেনি পোস্টারের হাতে দাঁড়ানো
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তেহরানের দাবি, ওয়াশিংটন কোনো ধরনের চুক্তি বা আন্তর্জাতিক আইন মেনে চলছে না—এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বক্তব্য মূলত সংবাদমাধ্যমনির্ভর। তাদের লক্ষ্য হলো বিশ্ববাজারে তেলের দাম কমতে না দেয়া এবং নিজেদের তৈরি করা সংকট থেকে কোনোমতে গা বাঁচানো।’

আসাদি আরও বলেন, ‘আমেরিকানদের যে কোনো ধরনের নতুন হঠকারিতা বা বোকামির জবাব দিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

এএম