আমিরাতে হামলা ইরান থেকে হয়নি: সামরিক সূত্র

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হামলা ইরান থেকে হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ইরানের ছিল না। সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো জোরালোভাবে দাবি করছে যে, এ হামলাগুলো ইরানি ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং এসব অভিযানের সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক চরম উত্তজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এ বক্তব্য সামনে এলো। বর্তমানে ওই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সুরক্ষা দিতে মার্কিন বাহিনী এসকর্ট বা পাহারা দিচ্ছে।

এর বিপরীতে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে যে, তারা মার্কিন বা তাদের মিত্রদের কোনো জাহাজকে এ জলপথ দিয়ে অবাধে চলাচল করতে দেবে না।

এএইচ