২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, আক্রান্ত ১৩৫১

হাম উপসর্গে আক্রান্ত
বিদেশে এখন
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন হামে আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৭৩ জন সন্দেহজনক এবং ৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৫৫৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে হাম উপসর্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন রোগী।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৭২ জন এবং নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।

এএম