বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; গালিবাফের সতর্কবার্তা

মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালির ক্ষেত্রে ‘নতুন সমীকরণ’ সুসংহত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এ অঞ্চলের বর্তমান পরিস্থিতি (স্ট্যাটাস ক্যো) বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’ হয়ে উঠবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন:

গালিবাফ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ আরোপের মাধ্যমে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি যে বর্তমান অবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়। অথচ আমরা তো এখনও আমাদের কার্যক্রম শুরুই করিনি।’ তিনি বিশ্বাস করেন, শেষ পর্যন্ত এই অঞ্চলে পশ্চিমাদের ‘অশুভ তৎপরতা’ হ্রাস পাবে।

এএম