আলোচনার জন্য তেহরান যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ পেজেশকিয়ান ও মহসিন নকভি
বিদেশে এখন
0

ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক সপ্তাহের মধ্যে এটি মহসিন নকভির দ্বিতীয় তেহরান সফর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

চলতি বছরের শুরুর দিকে প্রথম দফা শান্তি আলোচনার আয়োজন করেছিল দেশটি। এখন দুই পক্ষকে দ্বিতীয় দফার আলোচনায় বসাতে জোর তৎপরতা চালাচ্ছে ইসলামাবাদ।

এএম