ন্যাটো সম্মেলনের সাইডলাইনের বৈঠক করবেন ট্রাম্প-জেলেনস্কি, প্রসঙ্গ ইউক্রেনে সংঘাত বন্ধের

ট্রাম্প-জেলেনস্কি
বিদেশে এখন
0

ইউক্রেনে সংঘাত বন্ধের বিষয়ে ন্যাটো সম্মেলনের সাইডলাইনের বৈঠক করবেন ট্রাম্প-জেলেনস্কি। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হবে। যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানো ছাড়াও আলোচনা হতে পারে সামরিক সহায়তা প্রসঙ্গে।

এরআগে, সম্মেলনের দ্বিতীয় দিনে আঙ্কারায় মিলিত হন জোটের সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা। আলোচনায় গুরুত্ব পাচ্ছে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত প্রসঙ্গ।

এছাড়াও জোটের সামরিক সক্ষমতা জোরদারের উদ্দেশে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন ন্যাটো জোটের নেতারা।

আরও পড়ুন:

এছাড়াও, রাতারাতি ইরানের সঙ্গে আবারও সংঘাতে জড়ানোয় ন্যাটোর প্রতিক্রিয়ার ওপর নজর রাখছে উপসাগরীয় দেশের প্রতিনিধিরা।

এদিকে, সম্মেলনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রসঙ্গও। ওয়াশিংটনের বক্তব্য, ভূখণ্ডটি ডেনমার্কের নয় বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিৎ।

এর প্রতিক্রিয়ায় ডেনিস প্রধানমন্ত্রীর প্রত্যাশা, ন্যাটোর মিত্ররা ডেনমার্কের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং মেনে নেবে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়

এফএস