সমঝোতা বাতিলের দায় ট্রাম্পের; সংকটে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশল: মোহাম্মদ এসলামি

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ এসলামি
বিদেশে এখন
0

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ এসলামি বলেছেন, ইরানের ওপর বিনা উসকানিতে যুদ্ধ চাপিয়ে দেয়া এবং দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে সম্পূর্ণ আলাদা। আজ (রোববার, ১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মোহাম্মদ এসলামি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা ইরান সরকারের জন্য এক ধরনের প্রতিশোধ। কিন্তু যখন আলোচনার প্রসঙ্গ আসে, তখন বিষয়টি একেবারেই ভিন্ন হয়ে যায়।’

তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনা ওয়াশিংটনকে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর তেহরানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দিয়েছিল।

এসলামি বলেন, ‘বর্তমানে ইরানিদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্পই বলেছেন যে সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ। ইরানিরা যুদ্ধবিরতি শেষ করার কথা বলেনি, এটি আমেরিকানদের সিদ্ধান্ত।’

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘ব্যর্থ আঞ্চলিক কৌশল’ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী আবারও একটি ‘ভুল হিসাব’ (মিসক্যালকুলেশন) করার ঝুঁকিতে রয়েছে।

এএম