ভারতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি

ভারতে বন্যা
বিদেশে এখন
0

ফের বৈরী আবহাওয়ার কবলে ভারতের দিল্লি। গতকাল (বুধবার, ৫ আগস্ট) সকালে একটানা প্রবল বর্ষণের পর দিল্লি ও আশেপাশে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একইসঙ্গে, উত্তরাখন্ড, ওড়িশা এবং আরও কয়েকটি রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়।

উত্তরাখণ্ডে অলকানন্দা, মন্দাকিনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় রুদ্রপ্রয়াগে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ডলফিন ফিলিপিন্স সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে জাপানের ওকিনাওয়া, আমামি অঞ্চল এবং পূর্ব চীন সাগরের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে বৈরী আবহাওয়া। আশেপাশের দ্বীপাঞ্চও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাইছে ঝড়ো হাওয়া।

এদিকে, সম্প্রতি চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল ঝড় ও একাটানা ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অন্তত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটকা পড়েছেন হাজার হাজার মানুষ আটকা। নদীর পানি উপচে পড়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ইএ