ইউক্রেনে যুদ্ধকালীন নির্বাচনের ডাক দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ
বিদেশে এখন
0

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও শেষ হয় নি। আর চলমান পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে যুদ্ধকালীন নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) ইউটিউবে প্রচারিত এ ভিডিওতে এ আহ্বান জানান তিনি।

এসময় প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি চ্যালেঞ্জ জানিয়ে ফেদোরভ বলেন, ইউক্রেন এই মুহূর্তে পদ্ধতিগত শাসন ব্যবস্থার সংকটের মুখোমুখি। কেননা পুরনো ব্যবস্থাটা প্রায়শই নিজের নিয়মেই চলে। পরিবর্তনকে এই শাসনব্যবস্থা ভয় পায়।

এছাড়া রাশিয়ার হাতে দেশের গণতন্ত্রকে জিম্মি করে রাখা যায় না। একটি স্বাধীন ইউরোপীয় রাষ্ট্র হিসেবে থাকতে চাই, ঠিক এই কারণেই ইউক্রেন লড়াই করছে বলেও জানান তিনি। অবশ্য ভিডিওতে ফেদোরভ নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। এদিকে, দীর্ঘদিনের মিত্র ফেদেরেভের এই বক্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইএ