লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় রেনোর বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, পূর্ব সার্বিয়ার বিভিন্ন অঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। দাবানল নিয়ন্ত্রণে দেশটিতে দমকলকর্মী পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ।
দাবানল অব্যাহত এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও। দেশটির বোর্নিও দ্বীপের কালিমান্তানের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। আবহাওয়াবিদরা বলছেন, এল নিনোর প্রভাবে শুধু জুলাই মাসেই ইন্দোনেশিয়ায় পুড়ে ছাই প্রায় ৯৫ হাজার হেক্টর জমি।





