রিয়াদে আরামকোর আরেকটি তেল কারখানায় হামলা চালালো হুথিরা

আরামকোর কারখানায় ব্যাপক আগুন ও ধোঁয়া দেখা যায়
বিদেশে এখন
0

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর আরেকটি তেল কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

গতকাল (শনিবার, ৩ অক্টোবর) আরামকোর কারখানায় ব্যাপক আগুন ও ধোঁয়া দেখা যায়। যদিও এ বিষয়ে কিছু জানায়নি সৌদি আরামকো কর্তৃপক্ষ।

ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে রিয়াদে পাল্টা এ হামলা চালানো হয়েছে বলে জানায় হুথিরা।

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর হামলায় হুথি নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গেলো সপ্তাহে আরামকোর তাইফ ও ইয়ানবু কারখানাতেও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে হুথিরা।

এসএইচ