কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ শুরু হওয়ার কথা রাজধানী ঘেরাও কর্মসূচি।
ইমরানের দল পিটিআইয়ের নেতৃত্বে সারা দেশ থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সমর্থকরা। পূর্বঘোষিত আন্দোলন ঠেকাতে ইসলামাবাদে পার্লামেন্ট হাউজে স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে শুরু হয় বৈঠক।
প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষ হয় রোববার ভোররাত ৪টার দিকে। অন্যদিকে, পাঁচদিনের বিক্ষোভ পদযাত্রার পরিকল্পনা প্রকাশ করেছে পিটিআই খাইবার পাখতুনখোয়া শাখা। বলা হয়, গাড়িবহর নিয়ে আজ যাত্রা শুরু হবে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে। বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছানো লক্ষ্য।





