প্রাথমিক ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রিস্টেফার লাক্সনের মধ্যডানপন্থী ন্যাশনাল পার্টি পেয়েছে ৪২টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে তাদের আরও ১৯টি আসন প্রয়োজন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ক্রিস হিপকিন্স ৩৬টি আসন পেয়েও পরাজয় স্বীকার করেননি। এমন অবস্থায় পরবর্তী সরকার গঠন কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।
এবারের নির্বাচনে প্রধান ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয় ও বেকারত্ব কমানো। আগামী ২৭ নভেম্বর সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। এর আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী ক্রিস্টেফার লাক্সন।





