জলবায়ু বিপর্যয় ঠেকাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
বিদেশে এখন
0

জলবায়ু বিপর্যয় এড়াতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দ্রুত ও বড় ধরনের কাটছাঁটের আহ্বান জানালেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল (শুক্রবার, ১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় ৩১তম জলবায়ু শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্বন নিঃসরণে শীর্ষ দেশগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সৌদি আরব ও রাশিয়ার মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করতে রাজি নয়। ভারতসহ বড় উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর শঙ্কা, এমন পদক্ষেপে তাদের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা ব্যাহত হতে পারে।’

দ্বিতীয় বছরের মতো এবার সম্মেলনে অংশ নিচ্ছে না বিশ্বের অন্যতম শীর্ষ তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাব মোকাবিলার আহ্বান গুতেরেসের।

তিনি বলেন, ‘পৃথিবী ধ্বংস করে মুনাফা অর্জনকারীদের শর্তে গ্রহের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে না।’

এসএস