জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

হরমুজ প্রণালির কাছে জব্দ করা মার্কিন চালকবিহীন ডুবোযান
বিদেশে এখন
0

জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং অস্ত্রব্যবস্থা উন্নত করছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার বার্তা সংস্থা নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে আলী বালালি এ কথা বলেন। ইরানের বার্তা সংস্থা মেহর তার ওই বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করার উদ্দেশ্য কেবল সেগুলোর হুবহু নকল তৈরি করা নয়, বরং সেগুলোর কাঠামো ও তাতে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা কাজে লাগানো।

আলী বালালি জানান, এসব সামরিক সরঞ্জাম বিশ্লেষণের মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা দেশের প্রয়োজনের সঙ্গে মানানসই নতুন ধারণা এবং সমরাস্ত্রের নকশা তৈরির চেষ্টা করছেন।

এএম