নাগরিক সচেতনতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: শিমুল বিশ্বাস

খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস
দেশে এখন
0

নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি না হলে সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আজ (রোববার, ১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থোপেডিক সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক গড়ে তোলা সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট সবাই।’

তিনি জানান, সড়কে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে পুলিশ বাহিনীকে সকলের উচিত সহযোগিতা করা।

জেআর