বৈঠকে অনুমোদনের জন্য উঠছে নতুন ও সংশোধিত ২১টি উন্নয়ন প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছরের একনেকের সপ্তম এ সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানিসম্পদ ও গ্রামীণ অবকাঠামোসহ বিভিন্ন খাতের প্রকল্প গুরুত্ব দেয়া হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। নতুন ও সংশোধিত ২১টি প্রকল্পের পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।





