ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলা করছে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

ইরান একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি রয়েছে এবং তা ‘ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করেছে।

বিনিয়োগকারী ও উৎপাদকদের এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘গুন্ডা, নিপীড়ক ও জবরদস্তিকারীদের একটি গোষ্ঠী আমাদের দেশকে ধসিয়ে দিতে চেয়েছিল।’ তবে দেশের ব্যবসায়ীরা বাজারের পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট জানান, আসন্ন শীত মৌসুমে যাতে লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পথে হাঁটতে না হয়, তা নিশ্চিত করতে কাজ করছে তার সরকার।

এএম