প্রায় দুই মাস আগের অমীমাংসিত সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেতানিয়াহুর জোট। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের পর সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট, যা আরও দুই সপ্তাহ বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে নতুন জোট গঠনের প্রক্রিয়ায় টানাপোড়েনও দেখা দিয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে আইজেনকোটের সমান্তরাল আলোচনার প্রতিবাদে জোটের আলোচনা স্থগিত করেছে ইয়াইর গোলানের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকারের যেকোনো বিকল্প আলোচনার টেবিল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে দলটি।
লিবারম্যান আরব দলগুলোকে জোটে না নেয়ার বিষয়ে সতর্ক করলেও ডেমোক্র্যাটস নেতা গোলান নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গেই চুক্তির পক্ষে। অন্যদিকে নতুন নির্বাচন এড়াতে সম্ভাব্য সবচেয়ে বড় সরকার গঠনের লক্ষ্যেই সব বিকল্প যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে আইজেনকোটের দল।





