আবাসন সংকট আর চড়া বাড়িভাড়া নিয়ে এই নভেম্বরেই গেল এক দশকের মধ্যে সবচেয়ে বড় গণআন্দোলনের দেখেছে স্পেন। বিদায়ী প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজের আবাসন সংষ্কার পরিকল্পনা পার্লেমেন্টে বাতিল হওয়ার পর নির্ধারিত সময়ের ৮ মাস আগেই আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেয় হয়। দিন গণনা আর ব্যাপক প্রচার প্রচারণা শেষে আগামীকাল রোববার এই নির্বাচনের ভোটগ্রহণ।
স্থানীয় সময় সকাল স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে রাত ৮টা পর্যন্ত। নিম্মকক্ষের সাড়ে ৩শ আসনের সবগুলো আর উচ্চকক্ষের ২৬৭ আসনের ২০৯টিতে হবে ভোটাভুটি, নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৭ হাজার। নিন্মকক্ষে সংখ্যা গরিষ্ঠতার জন্য লাগবে ১৭৬ আসন। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর থেকেই শুরু হবে ফল প্রকাশ। পার্লামেন্টের নতুন অধিবেশন আগামী ২৩ ডিসেম্বর।
৮ বছর ধরে মাদ্রিদের মসনদে সোশ্যালিস্ট পার্টির পেদ্রো স্যানচেজ। জনমত জরিপে অবশ্য স্যানচেজের বিদায়ের আভাসই বেশি পাওয়া যাচ্ছে। বিপরীতে ২০২২ থেকে পিপলস পার্টির নেতৃত্ব দেয়া আলবার্তো নুনেজের জয়ের পূর্বাভাস জরিপগুলোতে। এছাড়াও, অতি ডানপন্থি ভক্স পার্টির নেতা সান্তিয়াগোও আছেন মূল প্রতিদ্বন্দ্বিদের তালিকায়। কারণ সংখ্যাগরিষ্টতার জন্য ভক্সের সহায়তা প্রয়োজন হবে সম্ভাব্য বিজয়ী দলের।
বৃহস্পতিবার শেষ টিভি বিতর্কে উত্তাপ ছড়িয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বি দলগুলোর শীর্ষ নেতারা, অভিবাসন নীতি দ্বিগুণের বেশি কঠোরের আশ্বাস ভক্স পার্টির নেতা সান্তিয়াগোর। প্রায় এক দশক পর স্পেনে নতুন দিনের সূচনা করতে চান পিপলস পার্টির আলবার্তো নুনেজ। আর জনগণকে সতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নির্বাচনী প্রচারের ইতি টেনেছেন বিদায়ী প্রধানমন্ত্রী স্যানচেজ।





