আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দিল্লির চাওড়ি বাজার এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে।
একটি ভবন ধ্বসে দু’জনের মৃত্যু হয়েছে, বহু হতাহতের আশঙ্কা ও ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। বৃহস্পতিবার ৫ নভেম্বর চাওড়িবাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা নামক স্থানে সকালে ৯টা ৫০মিনিটে এটি ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন:
মিলান গার্ডেন এলাকায় একটি পুরনো বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় ঘটনাটি ঘটে।
ওয়াটার টেন্ডার ও উদ্ধারকারী যানসহ অন্তত ছয়টি দমকল ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার অভিযান তদারকি করছেন।
পুরনো দিল্লির ঐতিহাসিকভাবে সংকীর্ণ গলিগুলোর দু’পাশে যানবাহন পার্ক করা থাকে যা উদ্ধারকারীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।





