জাঁকজমকপূর্ণ বৈঠক, ভূরাজনীতির জটিল ইস্যুতে ফলাফলশূন্য তিন নেতা

ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প
এশিয়া
বিদেশে এখন
0

তিন নেতার ঐতিহাসিক বৈঠক জাকজমকপূর্ণ হলেও, ভূ-রাজনীতির অমীমাংসিত ইস্যুগুলো উপেক্ষিত থাকায় একে ফলাফলশূন্য আলোচনা বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। বৈঠকের আগে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও ইউক্রেন যুদ্ধ বন্ধের মতো ইস্যুগুলোতে সুনির্দিষ্ট রোডম্যাপ বা চুক্তির সম্ভাবনা থাকলেও শুধু অস্পষ্ট যৌথ ঘোষণার মাধ্যমে দায় সেরেছেন তিন নেতা। উপেক্ষিত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুও। তবে ত্রিপক্ষীয় বৈঠকটিকে নতুন বিশ্বব্যবস্থার সূচনা বলে অভিহিত করেছে সিএনএন।

দক্ষিণ চীনের পাহাড়ি শহর শেনজেনে বৃহস্পতিবার চাঁদের হাট। ইতিহাস গড়ে একই মঞ্চে উপস্থিত বিশ্ব পরাশক্তির তিন নেতা ট্রাম্প- পুতিন- শি জিনপিং। শুধু বৈঠকের জন্য বৈঠক; নাকি এই ঐতিহাসিক আলোচনা থেকে সমাধান আসবে ভূ- রাজনীতির অমীমাংসুত ইস্যুগুলোর- তা জানতে বিশ্ববাসীর আগ্রহ ছিল তুঙ্গে।

তবে দেড় ঘণ্টার এই বৈঠকে জাকজমকে কার্পণ্য না থাকলেও, আলোচনায় উপেক্ষিত ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম টানার মতো ইস্যু। এছাড়া পরমাণু অস্ত্রের বিস্তার রোধে একটি চুক্তি বা রোডম্যাপের সম্ভাবনা থাকলেও; এই ইস্যুতে শুধু অস্পষ্ট একটি ঘোষণাপত্র প্রকাশ করেই দায় সেরেছেন তিন নেতা।

এছাড়া হোমওয়ার্ক ছাড়াই ট্রাম্প বৈঠকটিতে অংশ নিয়েছিল বলেও কটাক্ষ করেছেন অনেক বিশ্লেষক। তবে চীন ও যুক্তরাষ্ট্রের জন্য আলোচনা কতটুকু ফলপ্রসূ ছিল তা নিয়ে সংশয় থাকলেও, বৈঠকটিকে রাশিয়ার জন্য ইতিবাচক মনে করছেন মার্কিন বিশ্লেষকরা।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত এডগার্ড ডি কাগান বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে রুশ অর্থনীতি এমনিতেই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় ট্রাম্প- শি'র সঙ্গে বৈঠক মস্কোর জন্য কূটনৈতিক বিজয়। এই বৈঠকে পুতিন থাকায় স্পষ্ট ইউরোপ এমনকি অনেক মার্কিন খুশি হয়নি; তবে পুতিন নিজের কূটনৈতিক মুর্শিয়ানা দেখিয়েছে বৈঠকে।’

এদিকে মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর নিজের কূটনৈতিক ক্যারিশম্যাটিক দেখাতে মরিয়া হয়ে ওঠা ট্রাম্পের জন্য বৈঠকটি ইতিবাচক হলেও, পুতিনকে বন্ধু আখ্যা দেয়া ও জড়িয়ে ধরায় প্রেসিডেন্টের ওপর চটেছেন খোদ রিপাবলিক সিনেটরাই। তাদের ভাষ্য, কূটনীতির ব্যালেন্সনীতির মঞ্চে কে বন্ধু আর কে শত্রু তাই ভুলে গেছেন প্রেসিডেন্ট।

তবে বৈঠকটিকে এতটা নেতিবাচক মানতে নারাজ মার্কিন গণমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির বিশ্লেষণ, এই ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে নতুন বিশ্বব্যবস্থার সূচনা হবে। যেখানে তিন দেশ একে অপরের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না। পাশাপাশি, বিশ্বে যুক্তরাষ্ট্রের একক ক্ষমতার পালাবদলের যে দাবি জানিয়ে আসছিল বেইজিং ও মস্কো; তার আভাস এই বৈঠকের মাধ্যমে সূচিত হয়েছে বলেও মত সিএননের।

এসএস