ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

বেনইয়ামিন নেতানিয়াহু ও জর্জিয়া মেলোনি
ইউরোপ
বিদেশে এখন
1

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরাইলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ইতালির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই এই সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জর্জিয়া বলেন, ‘হরমুজ প্রণালি আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত।’

আরও পড়ুন:

ইসরাইলের সঙ্গে ইতালির চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল। এর পর থেকে ইতালির রাজনৈতিক সরকারগুলো প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল।

এসএস