ইরান যুদ্ধের মধ্যেই গাজায় নতুন করে ইসরাইলের হামলা, নিহত ১০

ইরান যুদ্ধের মধ্যেই গাজায় হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়াও মধ্য গাজায় হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরাইল সমর্থিত মিলিশিয়া বাহিনী। এতে মোট ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিবিসি’র তথ্য, হামাসের সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেই এ হামলা করে মিলিশিয়ারা। কিন্তু তাদের অভিযানের কোনো হামাস নেতার প্রাণ গেছে কী না তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

আল আকসা হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, দেইর আল বালাহ থেকে ১০ জনের মরদেহ আনা হয়েছে। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। যাদের অনেকের অবস্থাই গুরুতর। তবে এ অভিযানের বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস ও ইসরাইল

জেআর