সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি কোনো চাপে নেই, তার হাতে অফুরন্ত সময় আছে, তবে ইরানের হাতে নেই। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তেহরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তার নেই।’
আরও পড়ুন:
চলমান উত্তেজনা নিরসনে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক বিভাজন দূর করার ওপর জোর দিয়েছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকারসহ সরকারের উচ্চ মহলের কর্মকর্তারা ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল। তারা এখন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বলে জানান ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।





