ইরান ও হরমুজ ইস্যুতে উপসাগরীয় বৈঠকে আমার কিছুই যায় আসে না—ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা প্রশমনে উপসাগরীয় দেশগুলো যদি সোমবার ইরানের সঙ্গে কোনো বৈঠকে বসে, তবে তাতে তার কিছুই যায়-আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

আয়ারল্যান্ডের ডুনবেগে তার নিজস্ব গলফ রিসোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘প্রণালির ভবিষ্যৎ নিয়ে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উপসাগরীয় দেশগুলো আলোচনায় বসবে কি না—তা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ‘ইরান চুক্তি করার জন্য ব্যাকুল হয়ে আছে।’ সেই সঙ্গে তিনি আবারও জানান, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই কিংবা ঠিক পরপরই এ সংঘাতের অবসান ঘটবে।

এএইচ