ট্যাঙ্কারের ধাক্কায় প্রমোদতরীতে দুর্ঘটনা; অল্পের জন্য রক্ষা ১৩০ আরোহী

দুর্ঘটনাকবলিত প্রমোদতরী
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বিলাসবহুল প্রমোদতরীতে ট্যাঙ্কারের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় ১৩০ জন আরোহী। আহত ৩২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিখোঁজ হননি কেউ।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) দুপুরের এ ঘটনাকে অলৌকিক আখ্যা দিচ্ছেন অনেকে।

দুর্ঘটনার সময় ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরীটি নৌঙররত ছিল মিসিসিপি নদীতে। ‘আটলান্টিক অ্যাস্ফল্ট’ নামের পণ্যবাহী জাহাজটির ধাক্কায় বামদিকে কাত হয়ে যায় প্রমোদতরীটি।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর আরোহী ও নাবিকদের দ্রুত জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার কারণ এখনও অজানা।

তবে জাহাজের নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান মার্কিন কোস্ট গার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম।

এসএস