পাইকারি বাজারে কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৫ থেকে ২০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, সজনে ডাটা ৫০টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাট, পুই, লাউ এবং কলমি শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০টাকা কেজি।
এদিকে মাছ ও মাংসের দামও চড়া। মাঝারি আকারের রুই, কাতল পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়, বড় আকারের দাম ৪০০ থেকে ৬০০ টাকা কেজি। বোয়াল বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা। বাজারে দেশি ছোট মাছের আমদানি অনেক কম।
এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
আর দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা, কর্ক ২৫০ থেকে ৩০০ এবং বয়লার বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।
ব্যবসায়ীরা বলছে, সব জিনিসপত্রের দাম উঠানামা নির্ভর করে আমদানির ওপর। আমদানি বাড়লে দাম কমে আর আমদানি কমলে দাম বাড়ে। তবে খুচরা বাজারে সবপণ্যের দামে অতিরিক্ত আরও ২০ থেকে ৫০ টাকা যোগ হয়।





