শীতের সবজি বাজারে; স্বস্তি নেই মাছ-মুরগির দামে

সবজি, মাছ ও মুরগি-ডিমের বাজার
কাঁচাবাজার
বাজার
1

সপ্তাহ ঘুরে রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বিরাজ করছে মাঝারি পরিস্থিতি। শুরু হয়েছে শীতকালীন সবজির আনাগোনা। তবে এখনও স্বস্তি ফেরেনি মাছের বাজারে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়তি সব ধরণের মাছের দাম। বেড়েছে সোনালী মুরগীর দামও।

মাছ বাঙালির প্রধান খাবারের তালিকায় থাকলেও গেল কয়েক মাসে স্বস্তি মিলছে না এর বাজারে। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে কৈ, পাঙ্গাশ, তেলাপিয়াসহ সব ধরণের মাছের দাম। এতে অস্বস্তিতে সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, সরবারহ কম এবং বাজারে ছোট ইলিশ না থাকায় দাম কিছুটা বেশি। রয়েছে জ্বালানীর দাম বৃদ্ধির প্রভাবও।

তবে পর্যাপ্ত সরবারহ থাকায় সবজির দর রয়েছে ক্রেতাদের হাতের নাগালে। লাউ, পেপে, করলা, ঝিঙ্গা, পটল, ঢেঁড়সের দাম রয়েছে সাধ্যের মধ্যেই। বরবটি, বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। দাম কমলেও এখনো সাধ্যেই বাইরে সিম। ৮০ টাকা কমে সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। তবে শসা ও টমেটোর দাম আকাশচুম্বী। বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

গেল কয়েক সপ্তাহে কিছুটা কমেছে বিভিন্ন চালের দাম। ৫০ কেজির মিনিকেট চালের বস্তা ১০০ থেকে ১৫০ টাকা কমেছে। কেজিতে ৫ টাকা করে কমেছে সব ধরণের পোলাওর চালের দাম।

আমিষের বাজার অপরিবর্তিত থাকলে সোনালী মুরগীর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা ডজন। তবে বাজারভেদে দরের তারতম্য লক্ষ করা গেছে।

এফএস