তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে শুভেচ্ছা বার্তা তুলে দেন
দেশে এখন
0

তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এ বার্তা পৌঁছে দেয়া হয়।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আজ তিন নেতার হাতে এই বার্তা তুলে দেন।

এসএইচ