কক্সবাজারে দুর্ঘটনার কবলে গাড়িবহর, ঠিকঠাক আছেন ওজিল

কক্সবাজার
দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
এখন জনপদে
দেশে এখন
2

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার ফেরার পথে বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারি গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে তাদের বহনকারি গাড়ি অক্ষত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রটোকলে থাকা পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরী দ্বীপ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান সেখানে ইফতার করেন। পরে তাদের বহনকারি গাড়ির বহরটি উখিয়ার কুতুপালং এলাকায় পৌঁছায়। এসময় উপ-সড়কের দিক থেকে একটি ইজিবাইক আকস্মিক প্রধান সড়কে উঠে এসে বহরটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে চালক গুরুতর আহত হয়। পুলিশ সদস্যদের বহনকারি গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তবে তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও ফুটবলার মেসুত ওজিলকে বহনকারি গাড়িটি বহরের সামনে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করে।’

ঘটনাটি নাশকতার চেষ্টা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

এসএস