শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
0

শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরও পড়ুন:

মির্জা ফখরুল বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। স্বল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে সরকার।’

তিনি আরো জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ তাদের দলীয় কার্যালয় খোলার ঘটনা আইনিভাবেই দেখা হবে।

এএইচ