স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তা পর্যালোচনা হবে। ত্রিশ কর্মদিবসের মধ্যে বিষয়গুলোর ফয়সালা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ধারণ করেই সিদ্ধান্ত নেয়া হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘১৪ জনের বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩ অধ্যাদেশের বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এই ১৩৩টির মধ্যে কোন অধ্যাদেশ দ্রুত সময়ে আইন বাস্তবায়ন করা হবে, আর কোন অধ্যাদেশ ধীরে ধীরে বাস্তবায়ন কর হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করবো। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে।’





