শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আগামীকাল (শনিবার, ৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল।

এএইচ