আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে ইসির ১১তম কমিশন সভা শেষে এসব নিশ্চিত করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় আসন্ন ৯ এপ্রিল বগুড়া ৬ এর উপ-নির্বাচন ও শেরপুর ৩ আসনের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। এসব নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন:
বৈঠকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেশকিছু বিষয়ে আলোচনা হয়। নির্বাচনের কাজে নিয়োজিত দেশিয় ৮০ পর্যবেক্ষক সংস্থার রিপোর্ট পর্যালোচনায় কাজ চলছে।
স্থানীয় সরকার নির্বাচন এককভাবে ইসির নিয়ন্ত্রণাধীন নয় উল্লেখ করে কমিশন সচিব বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিবে কমিশন। একই সঙ্গে এসব নির্বাচনে থাকছে না ইভিএম পদ্ধতি।’





