আগামী বাজেটে ব্যবসায়ীদের ওপর চাপ আসবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
অর্থনীতি
দেশে এখন
0

আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য কোনো ভোগান্তি বা চাপ আসবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (সোমবার, ১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিগত দিনে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছিলো সরকার, যেগুলোর কোনো অর্থনৈতিক প্রতিদান নেই।’

আরও পড়ুন:

জ্বালানি সংকট নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘দেশের একদিকে জ্বালানী মজুদের সক্ষমতা কম; অন্যদিকে দুই মাস রাখার মতো এলএনজি বাংলাদেশে নেই। এ কারণে এখন বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।’

জেআর