জাতীয় সংসদে অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু

জাতীয় সংসদ অধিবেশন
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিন আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল)। সকাল ১০টায় শুরু হয়েছে আজকের দিনের আলোচনা। এ দিন বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। এরপর ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।

এসএইচ