পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের একে পার্টির পররাষ্ট্র প্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও একে পার্টির ভাইস চেয়ারম্যান
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া।

আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’ এর সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

আরও পুড়ন:

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে একে (একে) পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (মৌ) স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে (একে) পার্টি।

এছাড়াও, উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

জেআর