আজ (শনিবার, ২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন-নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘ধান, চাল উৎপাদনে নওগাঁ বরাবরই এগিয়ে। সারা দেশের খাদ্যের সিংহভাগ সরবরাহ হয়ে থাকে নওগাঁ থেকে। বাংলাদেশের শতকরা ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে সব কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে।’
আরও পড়ুন:
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, আউশ ধানকে আপদকালীন ফসল হিসেবে ধরা হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এ ফসল কৃষকের জন্য বাড়তি সহায়তা দেয়। কিন্তু বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। এ পরিস্থিতি পরিবর্তনে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে।
সদর উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে প্রতি বিঘা জমির জন্য উফশী আউশ উন্নত জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় সার ও বীজ, যার বাজারমুল্য অন্তত ৮০০ টাকা।





