বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজাউল করিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (ডেভেলপমেন্ট), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজিসহ (এ্যাডমিন) বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
আরও বলা হয়, নৌ-পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপি আজ নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে নৌ-পুলিশের ডিআইজি (এ্যাডমিন এন্ড ফাইন্যান্স) মো. মিজানুর রহমান তাকে অভ্যর্থনা জানান।
এসময় নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





