সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান
দেশে এখন
2

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।

তিনি আজ (শনিবার, ২ মে) সকাল ১১টায় চাঁদনি ঘাটে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন:

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

এসময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এ প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।

এর আগে, প্রধানমন্ত্রী সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।—বাসস

এসএইচ