আজ (সোমবার, ২৯ জুন) সকালে আসামিদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। পরে ধর্ষণের সঙ্গে জড়িত ৩ আসামির বিরুদ্ধে মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
পুলিশ জানায়, তদন্তে গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধেই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। চার আসামি আরিফ, রাকিব, সায়েম ও মারুফ এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এদিকে সাক্ষ্য ও বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ বজলুল করিম চৌধুরী। এদিকে নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।





