গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে এখন
1

চলতি বছর গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই উন্নতমানের, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হোটেল আমারি-তে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক ও কার্যকর সেবা নিশ্চিত করতে চায় সরকার।’ এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, ‘সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা দিতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, দেশে রয়েছে এক বিশাল তরুণ প্রজন্ম। যাদের শক্তি, ডিজিটাল দক্ষতা, চিন্তা অন্যতম সেরা জাতীয় সম্পদ।’

এসএইচ