চার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, ২৫ দোকান অপসারণ

ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান
দেশে এখন
0

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালানো এ অভিযানে স্টেশনসংলগ্ন এলাকা দখলমুক্ত করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

অভিযানে চারটি স্টেশনের ফুটপাত ও আশপাশে গড়ে ওঠা আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এ সময় অবৈধ দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

আরও পড়ুন:

উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও উচ্ছেদ কার্যক্রমে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল ও যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ