রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের অভিনন্দন, সরকারের সঙ্গে কাজের বার্তা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
0

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাপান। আজ (রোববার, ২৩ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।

অভিনন্দন বার্তায় জাপান বলেছে, বাংলাদেশ যখন অধিকতর স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশটির পাশে দৃঢ়ভাবে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে টোকিও।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে জাপান।

এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপানের আগ্রহের কথা জানানো হলো।

এএইচ