ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি ঘিরে আতঙ্ক

ড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি
দেশে এখন
0

ঢাকার ধামরাইয়ে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তাসহ চার বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গত মাসে আগুনে ক্ষতিগ্রস্ত মোছলেহ উদ্দিনের পরিবারকে যারা সহযোগিতা করেছিলেন, তাদের বাড়ির সামনেই এসব সামগ্রী রাখা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান জানান, বৃহস্পতিবার ভোর রাতে মোছলেহ উদ্দিনের বাড়িসহ আরও তিন বাড়ির সামনে অজ্ঞাতনামা ব্যক্তিরা কাফনের কাপড়সহ আতর গলা কাটা মুরগী রাখায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এফএস