আজ (বুধবার, ১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায় সম্মেলনস্থলে বৈঠকটি শুরু হয়। দুই নেতার এ বৈঠক প্রায় আধা ঘণ্টা চলে।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।





